দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফেরার পথে পানিতে ডুবে মো. মান্না (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮মে) উপজেলার ইসলামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মান্না উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইসলামপুর গ্রামের মোক্তার বাড়ির নবীর উদ্দিনের ছেলে।
নিঝুম দ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আফছার মো.দিনাজ উদ্দিন বলেন, জোয়ারের স্রোতে রাস্তা ভেঙ্গে গভীর গর্ত তৈরি হয়। মান্না আশ্রয় কেন্দ্র থেকে ফেরার পথে সড়কের ওই গভীর গর্তে পড়ে পানিতে ডুবে মারা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে অস্বাভাবিক জোয়ারের পানিতে উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের ৯টি গ্রাম জোয়ারের পানি ও টানা বর্ষণে ডুবে যায়। এতে স্থানীয়রা মানুষের পাকা ভবনে আশ্রয় নেয়। মান্না তার পরিবারের সদস্যদের সঙ্গে ওই আশ্রয় কেন্দ্রে অবস্থান নেয়। পরে মঙ্গলবার ১১ টায় আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফেরার পথে মান্না অসাবধানতা বশত: রাস্তার গর্তে পড়ে মারা যায়।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভাশীস চাকমা বলেন, শিশুটি নরমালি পানিতে পড়ে মারা গেছে। আশ্রয় কেন্দ্র থেকে যাওয়ার পথে পানিতে পড়ে মারা যায়নি।
এম