দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র বগুড়ায় টেকনো, ইনফিনিক্স ও আইটেল মোবাইল ফোনের ফ্লাগশিপ কার্লকেয়ার সার্ভিস সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৬ মে) দুপুরে শহরের রানার প্লাজার ৫ম তলায় প্রধান অতিথি হিসেবে কেক ও ফিতা কেটে সার্ভিস সেন্টারের উদ্বোধন করেন কার্লকেয়ার বাংলাদেশের সার্ভিস ডিভিশনের প্রধান মাহফুজুল হক মিরাজ।
উদ্বোধনী বক্তব্যে মিরাজ বলেন, বিশ্বব্যাপী টেকনো, ইনফিনিক্স ও আইটেলের সার্ভিসদাতা প্রতিষ্ঠান হিসেবে কার্লকেয়ার অত্যন্ত সফলতার সঙ্গে কাজ করে যাচ্ছে। যে ধারাবাহিকতাই বগুড়াতেও যাত্রা শুরু করলো কার্লকেয়ার। এসময় উদ্বোধন উপলক্ষে টেকনো, ইনফিনিক্স ও আইটেলের সব মোবাইল ফোনের সার্ভিসে বগুড়ায় এই সেন্টারে ২৬ মে ২০২৪ থেকে ২ জুন ২০২৪ পর্যন্ত ১০% ডিসকাউন্ট এর ঘোষণাও করেন কার্লকেয়ারের এই কর্মকর্তা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক ও রানার প্লাজার ব্যবস্থাপনা পরিচালক সাইরুল ইসলাম, জেলা মোবাইল ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক ও আইটেল মোবাইলের বগুড়া জেলার পরিবেশক শেখর রায় এবং আইটেলের পরিবেশক প্রণব সরকার।
এ সময় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন- নর্থ জোনের রিজিওনাল সার্ভিস ম্যানেজার গোলাম রব্বানী এবং রাজশাহী জোনের এরিয়া সার্ভিস ম্যানেজার শামিম রেজা, ইনফিনিক্সের আরএসএম আসাদুজ্জামান কানন, আইটেলেলের আরএসএম আরিফ রহমান, টেকনোর এরিয়া সেলস ম্যানেজার কাইয়ুম, আইটেলের টিএম আলতাব হোসেন, টেকনোর টিএম সোহাগ আল মামুন প্রমুখ।
আরএ