দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় এক ইউপি সদস্যের খামার বাড়ি থেকে ১০ হাজার কেজি ভারতীয় চিনি আটক করেছে পুলিশ। শনিবার (২৫ মে) উপজেলার মহামায়া ইউনিয়নের দেবপুর এলাকা থেকে চিনিগুলো আটক করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ মে) রাতে জেলা এনএসআই কার্যালয়ের দেওয়া এক গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় পশ্চিম দেবপুর ওবায়দুল মেম্বারের খামার বাড়ি যৌথ অভিযান পরিচালনা করে।
রাতভর অভিযান শেষে সকালে ওই বাড়ি থেকে ১০ হাজার কেজি ভারতীয় অবৈধ চিনি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৩ লাখ টাকা।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম ১৯৮ বস্তায় ১০ হাজার কেজি চিনি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।
আরএ