দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অনাবাদি জমিতে ফসল উৎপাদন ও নিবিড়তা বৃদ্ধিতে মৌলভীবাজারে দুদিনব্যাপী আঞ্চলিক গবেষণা-সম্প্রসারণ পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা শেষ হয়েছে। শুক্রবার ও শনিবার (২৪ ও ২৫ মে) মৌলভীবাজার সদর উপজেলার আকবরপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র এই কর্মশালার আয়োজন করে।
কেন্দ্রের প্রশিক্ষণ ভবনে উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন আকবরপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. হায়দার হোসেন।
প্রধান অতিথি বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট গাজীপুরের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার বলেন, কৃষকদের মাধ্যমে মাঠ ফসলের গতানুগতিক জাতের চাষ পরিবর্তন করে অধিক ফলনশীল জাত সমূহ সম্প্রসারণ করতে হবে। এছাড়া সিলেট অঞ্চলের অনাবাদি জমি চাষের আওতায় এনে কৃষির উৎপাদন বৃদ্ধি, খাদ্য ও পুষ্টি চাহিদা পুরণ করতে হবে। গবেষণার মাধ্যমে ফসল উৎপাদনের সমস্যা চিহ্নিতকরণ ও যুগোপযোগী বৈরী আবহাওয়া প্রতিরোধী উন্নত জাত ও প্রযুক্তি উদ্ভাবন করা হচ্ছে। তিনি সিলেট অঞ্চল তথা দেশের কৃষি উন্নয়ন ও গবেষণা কাজের জন্য সহযোগিতা করার জন্য উপস্থিত সকলকে আহবান জানান এবং চলমান গবেষণা-সম্প্রসারণ পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন সাথে একাগ্রতা প্রকাশ ও সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক (সরেজমিন উইং) মো. তাজুল ইসলাম পাটোয়ারী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. মতিউজ্জামান ও বাংলাদেশ চা গবেষণা ইন্সটিটিউটের (বিটিআরআই) পরিচালক মো. ইসমাইল হোসেন। আলোচনা করেন আকবরপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আসাদুজ্জামান, কৃষি গবেষণা ইন্সটিটিউট সিলেটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মাহমুদুল ইসলাম নজরুল, জৈন্তাপুর কৃষি গবেষণা ইন্সটিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এম এইচ এম বোরহান উদ্দিন ভূঁইয়া প্রমুখ।
আলোচকরা এলাকার পতিত জমি কিভাবে কাজে লাগানো যায় এবং স্থানীয়ভাবে উপযোগী ফসল আবাদের ওপর জোর দেন। আবাদি জমির পরিমাণ দিন দিন হ্রাস পাচ্ছে। তাই অকৃষিকাজে কৃষিজমির ব্যবহার ন্যূনতম পরিমাণ নিশ্চিত করা এবং উর্বর কৃষিজমি যাতে অধিগ্রহণ না করা হয় তা লক্ষ্য রাখতে হবে। এছাড়া তিন ফসলি জমি কৃষিকাজের জন্য সংরক্ষণ করতে হবে।
এম