দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বিদ্যুতায়িত হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার (২৪ মে) রাত ১০টার দিকে উপজেলার ভানোর ইউনিয়নের বর্মতোল গ্রামে এ ঘটনা ঘটে।
বালিয়াডাঙ্গী থানার ওসি ফিরোজ কবির বলেন, মারা যাওয়া দুই ভাইয়ের নাম তমিজ উদ্দিন (৫০) ও রবিউল ইসলাম (৪৫)। তাঁরা বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের বর্মতোল গ্রামের দবিজ উদ্দিনের ছেলে।
ভানোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, পাঁচ ভাইয়ের মধ্যে এক ভাই তিন বছর আগে মারা গেছেন। দুই ভাই ঢাকায় চাকরি করেন এবং দুই ভাই অর্থাৎ তমিজ উদ্দিন ও রবিউল ইসলাম এলাকায় কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। তমিজ ও রবিউলের ঘরে ৭ সন্তান রয়েছে। কিন্তু সবাই নাবালক।
রফিকুল ইসলাম বলেন, সারাদিন ভুট্টা ভাঙার কাজ শেষ করে বাড়িতে ফিরে আসে তমিজ ও রবিউল। এসময় ঘরে বৈদ্যুতিক ফ্যানের তারে লিকেজ দেখা দিলে তা পলিথিন দিয়ে ঠিক করছিলেন তমিজ উদ্দিন। এসময় তিনি বিদ্যুতায়িত হন। তাকে বাঁচাতে গিয়ে ছোট ভাই রবিউল ইসলাম আসলে সেও বিদ্যুতায়িত হয়। ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়।
ওসি ফিরোজ কবির বলেন, বৈদ্যুতিক তারের সঙ্গে বিদ্যুতায়িত হয়ে আপন দুই ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এভাবে মৃত্যু অত্যন্ত দুঃখজনক। সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
এম