দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে মাদক আইনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পাকিস্তানি নাগরিকের মৃত্যু হয়েছে। আলেকজান (৬২) নামের ওই কয়েদি কারাগারের পার্ট-২ এ বন্দি ছিলেন বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর জেল সুপার আমিরুল ইসলাম জানান, শুক্রবার বিকেল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজাপ্রাপ্ত আলেকজান হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে বিকেল ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরিক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, মারা যাওয়া ওই ব্যক্তি পাকিস্তানের নাগরিক। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। কারাবিধি অনুয়ায়ী মরদেহ হস্তান্তর সহ অনান্য প্রক্রিয়া চলমান রয়েছে।
এফএইচ