দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় টাকার জন্য মায়ের পা ভেঙে দিয়েছেন এক ছেলে। এ ঘটনায় ছেলে মো. হাবিবুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২০ মে) দিবাগত রাতে তাকে উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের হাসলীগাঁও থেকে গ্রেপ্তার করা হয়।
অভিযুক্ত মো. হাবিবুর রহমান উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের হাসলীগাঁও গ্রামের মো. রিয়াজ উদ্দিনের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত রোববার (১৯ মে) দুপুরের দিকে হাবিবুর রহমানের কাছে তার মা আল্পনা বেগম (৪৫) সংসারের খরচ বাবদ টাকা চান। কিন্তু মায়ের কাছে টাকা না থাকায় এ নিয়ে মা-ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মা আল্পনা বেগমের শরীরে জখম করে তার দুই পা ভেঙে দেন হাবিবুর রহমান। পরে সোমবার রাতে হাবিবুরের বাবা রিয়াজ উদ্দিন (৫৫) ঝিনাইগাতী থানায় গিয়ে ছেলের বিরুদ্ধে মৌখিকভাবে অভিযোগ করেন।
ঝিনাইগাতী থানার ওসি বছির আহমেদ বাদল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্তানের হাতে মায়ের নির্যাতিত হওয়ার ঘটনাটি জানামাত্র আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত ছেলেকে গ্রেপ্তার করেছি। মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃত হাবিবুর রহমানকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আরএ