দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে রাঙামাটির তিনটি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কাপ্তাই, রাজস্থলী এবং বিলাইছড়ি উপজেলায় একটানা ভোটগ্রহণ চলে।
বেসরকারি ফলাফলে রাজস্থলীতে চেয়ারম্যান পদে আনারস প্রতীকে ৭ হাজার ৭৫ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি উবাচ মারমা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. রিয়াজ উদ্দীন রানা দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ২ হাজার ১৮ ভোট পেয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় এই ফলাফল ঘোষণা করেন রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সজীব কান্তি রুদ্র। এই উপজেলায় পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে যথাক্রমে হারাধন কর্মকার ও গৌতমী খিয়াং বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হওয়াতে শুধু চেয়ারম্যান পদেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
কাপ্তাইয়ে দোয়াত কলম প্রতীকে ৭ হাজার ৩৬২ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন উপজেলা যুবলীগের সভাপতি মো. নাছির উদ্দিন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলাম চৌধুরী আনারস প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৯৭৩ ভোট।
এছাড়া অপর চেয়ারম্যান প্রার্থী কাপ্তাই উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সুব্রত বিকাশ তঞ্চঙ্গ্যা ঘোড়া প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৪৭ ভোট।
এই উপেজলায় ভাইস চেয়ারম্যান পদে টিয়াপাখি প্রতীকে ৮ হাজার ৫৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সুইপ্রু মারমা এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকে ১০ হাজার ৩৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিউটি হোসেন।
মঙ্গলবার (২১ মে) রাতে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।
অপরদিকে বিলাইছড়ি উপজেলায় মোট ১৩টি কেন্দ্রের মধ্যে ৫টি হেলিসর্টি ভোট কেন্দ্র রয়েছে। দুর্গম এলাকা হওয়ায় রাত সাড়ে ৯টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার কোনো ফলাফল ঘোষণা করেননি।
তবে বিভিন্ন সূত্র থেকে জানা যায়, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) সমর্থিত দোয়াত কলম মার্কার চেয়ারম্যান প্রাার্থী বিরোত্তম তঞ্চঙ্গ্যা বিজয়ী হওয়ার সম্ভবনা রয়েছে।
ডিপি/