দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে সিরাজগঞ্জের দুই উপজেলায় ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে।
এরমধ্যে উল্লাপাড়া উপজেলায় মোটরসাইকেল প্রতীকে ৮৮ হাজার ১৯২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিনা মির্জা মুক্তি।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নবী নেওয়াজ খাঁন হেলিকপ্টার প্রতীক নিয়ে পেয়েছেন ২১ হাজার ৮ শত ৬১ ভোট। দুই জনের ভোটের ব্যাবধান ৬৬ হাজার ৩৩১।
অন্যদিকে তাড়াশ উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক যুবলীগ সভাপতি মনিরুজ্জামান মনি । তিনি দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ৪০ হাজার ১ ৩১ ভোট।
তার একমাত্র প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কুমার কর্মকার আনারস প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৬২৭ ভোট। তাদের দু’জনের ভোটের ব্যাবধান ৪ হাজার ৫০৪টি।
ভোট গণনা শেষে জেলা রিটানিং কর্মকর্তা গণপতি রায় বেসকরকারিভাবে উল্লাপাড়া ও তাড়াশ উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
ডিপি/