দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আগামীকাল ২১ মে পটুয়াখালীর তিনটি উপজেলা পরিষদে নির্বাচন। ভোটগ্রহনের লক্ষে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছ নির্বাচনি সরঞ্জাম।
সোমবার (২০ মে) দুপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দিকনির্দেশনা প্রদান অনুষ্ঠান শেষে উপজেলা নির্বচন কর্মকর্তার কার্যালয় থেকে এসব সরঞ্জাম বিতরণ করা হয়।
প্রিজাইডিং অফিসারগণ তাদের স্ব-স্ব কেন্দ্রের নির্বাচনি সরঞ্জাম বুঝে নেন। তবে হালকা বৃষ্টির কারণে কেন্দ্রগুলোতে মালামাল নিতে ভোগান্তির শিকার হচ্ছেন সংশ্লিষ্টরা। এদিকে স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের লক্ষে ব্যালট পেপার নির্বাচনি সরঞ্জামের সঙ্গে দেওয়া হচ্ছে না। নির্বাচনের দিন ভোরে প্রিজাইডিং অফিসারগণ ব্যালট পেপার সংগ্রহ করবেন।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে জেলার বাউফল,দশমিনা ও গলাচিপা উপজেলা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ তিন উপজেলায় ভোটার সংখ্যা ৬,৫৫,৫২১ জন। সুষ্ঠুভাবে ভোট গ্রহণের লক্ষে প্রতিটি কেন্দ্রে ৮ জন পুলিশ সদস্য ও ১৭ জন আনসার সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।
আরএ