দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাগেরহাটের মোংলা উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই চেয়ারম্যান প্রার্থী ও এক ভাইস চেয়ারম্যান প্রার্থীকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৮ মে) দুপুরে মেংলা পৌর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে জরিমানার আদেশ দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাচন আচরণবিধি ম্যাজিস্ট্রেট মো.তারিকুল ইসলাম।
জানা যায়, প্রচারণার কাজে একাধিক মাইক ব্যবহারের অপরাধে চিংড়ি প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবু তাহের হাওলাদারের প্রতিনিধি সোহাগকে ১০ হাজার টাকা, একই অপরাধে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. ইকবাল হোসেনের প্রতিনিধি মো. আবুল কালামকে ১০ হাজার টাকা এবং দেয়ালে পোস্টার লাগানো, তোরণ তৈরি এবং গাছ ও বৈদ্যুতিক খুঁটিতে পোস্টার লাগানোর অপরাধে ভাইস চেয়ারম্যান প্রার্থী ওবায়দুল ইসলাম হিমেলের প্রতিনিধি মো. ইলিয়াস হোসেনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলাম বলেন, উপজেলা নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ করার জন্য কাজ করছে প্রশাসন।
তিনি আরও বলেন, নির্বাচনি আচরণ বিধিমালা-২০১৬ এর বিভিন্ন ধারা লঙ্ঘন করায় ৩ প্রার্থীকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সুষ্ঠু নির্বাচন পরিচালনার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
ডিপি/