দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভোলার বোরহানউদ্দিনে আম কুড়াতে গিয়ে পুকুরের পাড় ভেঙে মাটির চাপায় জান্নাত বেগম (২৬) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ মে) সকালে উপজেলার সাঁচড়া ইউনিয়নের রাম কেশব গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জান্নাত ওই গ্রামের রুবেলের স্ত্রী।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির জানান, শনিবার সকালে ওই গৃহবধূ বাগানে আম কুড়াতে গিয়ে পুকুরের পাড়ে গিয়ে দাঁড়ায়। এ সময় হঠাৎ করে পাড়ের মাটি ভেঙে পুকুরে তলিয়ে যায়। জান্নাত ওই মাটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এম