দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশালের বাকেরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে ৩ যুবককে উপর্যুপরি কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৭ মে) রাতে উপজেলার গারুড়িয়া ইউনিয়নের বালিগ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- ফয়সাল আহম্মেদ রাজু (২৮), আরিফ (৩০) ও ফাহিম আকন (২৮)। আহতদের উদ্ধার করে প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরবর্তীতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এদের মধ্যে আরিফের অবস্থা আশঙ্কাকাজনক বলে জানা গেছে।
আহত ফাহিম আকন দেশ টিভিকে বলেন, সন্ধ্যায় আমরা বালিগ্রাম স্কুল মাঠে গেলে স্থানীয় লুৎফর মোল্লা, তার ছেলে সাজ্জাদ, তার ভাই নিজাম, ভাইপো সিহাব ও একই এলাকার হৃদয়, উজ্জ্বলসহ কয়েকজন আমাদের ওপর হামলা চালায়।
তিনি আরও বলেন, এসময় তাদের ধারালো অস্ত্রের উপর্যুপরি আঘাতে আমরা তিনজন গুরুতর আহত হই। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে বাকেরগঞ্জ হাসপাতালে নিয়ে আসে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি জানিয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোহাম্মদ মোস্তফা জানান, বালিগ্রামে একটি মারামারির ঘটনা শুনে ওখানে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
ডিপি/