দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলে একটি নির্মাণাধীন বহুতল ভবন থেকে জয় গোস্বামী (১৭) নামে এক কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৫ মে) বেলা ১১টার দিকে নড়াইল শহরের রূপগঞ্জ বাজার এলাকার একটি নির্মাণাধীন ভবনে ৫ তলা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত জয় গোস্বামী সদর পৌরসভার বাহিরডাঙ্গা এলাকার পরিমল গোস্বামীর ছেলে। সে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে জয় তার চাচার সঙ্গে দেখা করার জন্য রূপগঞ্জ বাজারের উদ্দেশে বের হয়। পরে বেলা ১১টার দিকে নড়াইল পৌরসভার রূপগঞ্জ এলাকায় নির্মাণাধীন বহুতল ভবনের ৫ তলায় এক কিশোরের ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরের লাশ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নড়াইল সদর থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর আসল কারণ জানা যাবে। পরে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরএ