দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থী মো. জামিল হাসানের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (১৫ মে) এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
বারবার আচরণবিধি লঙ্ঘন করায় জামিল হাসানকে আজ ঢাকায় তলব করেছিল ইসি। তিনি ইসিতে হাজির হয়ে ব্যাখ্যা দেন। তবে তার ব্যাখ্যায় ইসি সন্তুষ্ট হয়নি।
শুনানি শেষে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের বলেন, আচরণবিধি ভঙ্গ করায় জামিল হাসানের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। শুনানি শেষে নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত দেয়।
উল্লেখ্য, জামিল হাসান দুর্জয় প্রয়াত আওয়ামী লীগ নেতা ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট রহমত আলীর ছেলে। তিনি গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তার ছোট বোন রুমানা আলী টুসি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন।
আরএ