দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলে সদর উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে চেয়ারম্যান প্রার্থী তোফায়েল মাহমুদ তুফানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (১৪ মে) সন্ধ্যায় সদর উপজেলা তুলরামপুর বাজারে নির্বাচনী প্রচারণা চলাকালে এ জরিমানা করেন নির্বাচনি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সঞ্জয় ঘোষ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দেয়ালে পোষ্টার এবং ওয়ার্ডে একের অধিক নির্বাচনি ক্যাম্প এবং মোটর শোভাযাত্রা করায় চেয়ারম্যান প্রার্থী তোফায়েল মাহমুদ তুফানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ জানান, আচরণবিধি লঙ্ঘনের দায়ে চেয়ারম্যান প্রার্থী তোফায়েল মাহমুদ তুফানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। আচরণবিধির ধারার ব্যত্যয় ঘটায় প্রার্থীদের আগে সকর্ত করা হচ্ছে, তা না মানলে এ জরিমানার আওতায় আনা হচ্ছে।
এফএইচ