দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাগেরহাটের মোরেলগঞ্জে তুচ্ছ ঘটনায় অটোচালক আল ইমরান হত্যাকাণ্ডের ঘটনায় নাইম ওরফে ফাহাদকে (১৮) আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ মে) সকালে উপজেলার ভাটখালী এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
এর আগে সোমবার রাতে রাত ৮টার দিকে মোরেলগঞ্জ উপজেলার আমতলা এলাকায় অটোচালক আল ইমরানকে চাবি দিয়ে আঘাত করে হত্যা করেন ফাহাদ।
ঘাতক ভ্যানচালক নাইম ওরফে ফাহাদ মোরেলগঞ্জ উপজেলার আমতলা গ্রামের সেলিম হাওলাদরের ছেলে।
নিহত আল ইমরান পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলার চরনিপত্তাশী গ্রামের আব্দুস সামাদ খানের ছেলে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ সামছুউদ্দিন বলেন, আমতলা এলাকায় সড়কে ওভারটেক করা নিয়ে বাক বিতণ্ডায় জড়ায় ভ্যানচালক নাইম ওরফে ফাহাদ ও অটোচালক আল ইমরান। একপর্যায়ে ভ্যান চালক ফাহাদের হাতে থাকা চাবি অটোচালকের বুকে আঘাত করে। এসময় স্থানীয়রা উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, রাতভর অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত ফাহাদকে মঙ্গলবার সকালে মোরেলগঞ্জ উপজেলার ভাটখালী এলাকা থেকে আটক করা হয়। সে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরএ