দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাগেরহাটে পাঁচ দিনেও পরিচয় মেলেনি খাল থেকে উদ্ধার অজ্ঞাত পুরুষ মরদেহের। শুক্রবার (১০ মে) সন্ধ্যা পর্যন্ত পরিচয় জানতে পারেনি পুলিশ। মরদেহের পরিচয় শনাক্তের জন্য কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান।
এর আগে গেল ৫ মে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের শ্মশান ঘাটের উত্তর পাশে ভুটিয়ামারি খালের পূর্ব পাড় থেকে অজ্ঞাতনামা এক পুরুষের পচা-গলা মরদেহ উদ্ধার করে পুলিশ। যার আনুমানিক বয়স ৩০- ৩৫ বছর। মরদেহের পরনে গ্রে কালারের গ্যাভাডিনের মোবাইল প্যান্ট, গায়ে কালো রংয়ের শার্ট এবং পায়ে বেল্ট যুক্ত স্যান্ডেল ছিল। পরিহিত প্যান্টের পকেটে ০১টি প্লাস ও ০২ টি চাবি পাওয়া গেছে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা করা হয়েছে। পরিচয় জানতে সকল থানায় বেতার বার্তা প্রদান করা হয়েছে। বিভিন্ন ভাবে পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত নিহতের কোন পরিচয় পাওয়া যায়নি।
এফএইচ