দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের সদর উপজেলার কাউগাঁও মোড়ে ট্যাংক লরির চাপায় দুই জন নিহত হয়েছেন। এদের মধ্যে একজন নৈশ্যপ্রহরী ও অপরজন ফল দোকানের কর্মচারী।
শনিবার (১১ মে) ভোর সাড়ে সদর উপজেলার ৫ নং শশরা ইউনিয়নের কাউগাঁও এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় ট্যাংক লরির চালক ও হেল্পারকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা।
নিহতরা হলেন, বাজারের নৈশ্যপ্রহরী বিশ্বনাথপুর এলাকার বাসিন্দা আজাহার আলী (৬৫) ও দোকানের ক্রেতা হাটখোলা এলাকার বাসিন্দা রানা (৩০)।
ঘটনাস্থলে স্থানীয়রা জানান, ভোর সোয়া ৫টায় ফুলবাড়ী থেকে দিনাজপুরগামী তেলবাহী একটি ট্যাংক লরি কাউগাঁও মোড়ে ফুটপাতের কয়েকটি দোকান মাড়িয়ে আব্দুস সোবহানের মুদিখানা ও বয়লার মুরগীর দোকানে উঠিয়ে দেয়। এর আগে, ট্রাকটি ঘটনাস্থলে বাজারের নৈশ্যপ্রহরী আজাহার আলী ও চা পান করতে আসা ফল দোকানের কর্মচারি রানাকে পিষ্ট করে।
এতে ঘটনাস্থলেই নৈশ্যপ্রহরী আজাহার আলী মারা যায়। আহত অবস্থায় ফল দোকানের কর্মচারি রানাকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেহ সাপাতালে নিয়ে যাওয়া হলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় স্থানীয় জনগণ ট্যাংক লরির চালক ও হেল্পারকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
এম