দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুন্সিগঞ্জের শ্রীনগরে চেয়ারের সঙ্গে একটি কারখানার নিরাপত্তা কর্মী আব্দুল কুদ্দুসের (৫৫) হাত-পা বেঁধে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১০ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের সুরুদিয়া গ্রামের লিজেন্ড স্টিল এন্ড রি-রোলিং কারখানার ভেতরে থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।
পুলিশের ধারণা, পরিকল্পিতভাবে কারখানার ভেতরে চেয়ারের সঙ্গে হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে নিরাপত্তা কর্মী আব্দুল কুদ্দুসের গলাকেটে হত্যা করা হয়েছে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়েবী জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। দ্রুত তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
ডিপি/