দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশালের সদর ও বাকেরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন যথাক্রমে মো. আবদুল মালেক ও রাজিব আহম্মেদ তালুকদার। তাদের দুজনেরই নির্বাচনি প্রতীক ছিল কাপ-পিরিচ।
বুধবার (৮ই মে) সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। সদর উপজেলার ৬৮টি এবং বাকেরগঞ্জ উপজেলার ১১৩টি কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ শেষে শুরু হয় গণনা। ভোট গণনা শেষে স্ব-স্ব উপজেলা পরিষদের মিলনায়তনে রাত ১১টায় বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল ঘোষণা করেন সংশ্লিষ্টরা।
ঘোষিত ফলাফল অনুযায়ী, বরিশালের সদর উপজেলায় মো. আবদুল মালেক পেয়েছেন ১৯ হাজার ৮০৭ ভোট। এছাড়া বাকেরগঞ্জ উপজেলায় রাজিব আহম্মেদ তালুকদার পেয়েছেন ৩৭ হাজার ৫৪৯ ভোট।
বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তা ওহিদুজ্জামান মুন্সী বলেন, বরিশালে সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে কোনো বিশৃঙ্খলা না হওয়ায় তিনি সবাইকে ধন্যবাদ জানান।
আরএ