দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চুয়াডাঙ্গার দামুড়হুদা ও জীবননগর উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। বুধবার (৮ মে) সকাল ৮টায় দামুড়হুদা উপজেলার ৯৬ টি ও জীবননগর উপজেলার ৬২ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়।
বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। দুটি উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় দুটি উপজেলাতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুইজন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
নির্বাচন সুষ্ঠু করতে দুটি উপজেলায় ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দুইজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাঠে কাজ করছে দুই প্লাটুন বিজিবি এবং পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর সদস্যরা।
দামুড়হুদা উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪৭ হাজার ৮২২ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৪ হাজার ৮৭৯ জন ও মহিলা ভোটার ১ লাখ ২২ হাজার ৯৪১ জন। জীবননগর উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫৫ হাজার ৩৯৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৭৮ হাজার ১৬৭ জন ও মহিলা ভোটার ৭৭ হাজার ২২৯ জন।
এদিকে, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস্) নাজিম উদ্দীন আল আজাদ জানান,চুয়াডাঙ্গা দামুড়হুদার চন্ডীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র ভোটারদের বাধা দেওয়ায়র অভিযোগে কার্পাসডাঙ্গা ইউনিয়ের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার আবু সিদ্দিককে ৭ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
তিনি আরো জানান, চুয়াডাঙ্গা জীবননগরের কাটাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র ভোটারদের বাধা দেওয়ার অভিযোগে সাখাওয়াত নামে একজনকে আটক করেছে পুলিশ।
এম