দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাগেরহাটের কুচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মীর জায়েশী আসরাফি জেমসকে সমর্থন জানিয়ে নির্বাচনের মাঠ থেকে সরে দাড়ালেন আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কেএম ফরিদ হাসান। নির্বাচনের একদিন আগে মঙ্গলবার (৭ মে) বিকেলে আনারস প্রতীকের চেয়ারম্যান ফরিদ হাসান আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে এসে মোটরসাইকেল প্রতীককে সমর্থনের ঘোষণা দেন।
এ উপজেলায় আরও দুইজন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। এরা হলেন দোয়াত কালম প্রতীকের মেহেদী হাসান বাবু ও ঘোড়া প্রতিকের নাজমা সরোয়ার।
এদিকে নির্বাচনের একদিন আগে এভাবে অন্য প্রার্থীকে সমর্থন দিয়ে উঠে যাওয়ায় ভোটারদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ভোটাররা বলেছেন, এবার ভোটের মাঠে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে মীর জয়শী আসরাফি জেমস ও দোয়াত কলম প্রতিকের মেহেদী হাসান বাবুর সঙ্গে।
এ বিষয়ে জানতে চাইলে আনারস প্রতিকের প্রার্থী কেএম ফরিদ হাসান বলেন, আমরা যৌথভাবে সভা করে মোটরসাইকেল প্রতীককে সমর্থন দিয়েছি। আমার কাছে মনে হয়েছে জেমস উপজেলা পরিষদের চেয়ারম্যান হলে এলাকার মানুষ ভাল থাকবে। এজন্যই আমি তাকে সমর্থন দিয়েছি।
এফএইচ