দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভোলার দৌলতখানে চর দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ২০ জনকে ভোলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (৬ মে) দুপুরে উপজেলার নেয়ামতপুর চরে এ সংঘর্ঘের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে প্রাথমিকভাবে মনির, কামাল, শাহাবুদ্দিন, রুহুল আমিন, আলী হোসেন, শহীদ, বাসারের নাম পাওয়া গেছে।
আহতরা জানিয়েছে, চরের জমির জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে দৌলতখানের গোলাম নবী নবু ও কামাল গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল।
এ নিয়ে দুটি গ্রুপ চরে আধিপত্যে বিস্তার করে আসছে। সোমবার দুপুর ১২টার দিকে কৃষকরা সয়াবিন তোলার সময় নবু গ্রুপ এসে কৃষকদের ওপর আতর্কিত হামলা চালায়। এতে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে যায়।
প্রায় ঘণ্টাব্যাপী চলা উভয়ের পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। তবে সংঘর্ষের ঘটনা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করছেন।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ ভূইয়া বলেন, চর নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ তদন্ত করছে। তবে এ ঘটনায় কোন পক্ষ থানায় অভুযোগ দেয়নি। এ ঘটনায় কেউ আটক হয়নি।
এদিকে ঘটনার পর থেকে পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি শান্ত রাখতে তৎপর রয়েছে পুলিশ।
এফএইচ