দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফরিদপুরের মধুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মির্জা আহসানুজ্জামান আজাউলকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ফরিদপুরের মধুখালী উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়, রোববার (৫ মে) দিবাগত গভীর রাত ঢাকা-খুলনা মহাসড়কের রেলগেট এলাকায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী মির্জা আহসানুজ্জামান আজাউল দুই শতাধিক মোটরসাইলসহ শোডাউনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এলে রাতে উপজেলা পরিষদ নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে মধুখালী রেলগেট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীক অভিযান চালিয়ে ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মির্জা আহসানুজ্জামান আজাউলকে ১ লাখ টাকা জরিমানা এবং দুটি মোটরসাইকেল আটক করেন।
এ সময় মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিরাজ হোসেন ও প্রার্থী উপস্থিত ছিলেন । এ বিষয়ে একটি মামলা হয়েছে।
জেবি