দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চলমান তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে ফরিদপুরের নগরকান্দায় সাধারণ খেটে খাওয়া নিম্নআয়ের মানুষদের মধ্যে বিশুদ্ধ পানি, স্যালাইন ও শরবত বিতরণ করা হয়েছে।
সোমবার (৬ মে) দুপুরে উপজেলার ঝাটুরদিয়া বাজারের ব্যবসায়ী, পথচারী ও দিনমজুরদের মধ্যে শরবত বিতরণ করেন বাজার বণিক সমিতির সদস্যরা।
এ সময় স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান কবির হোসেন ঠান্ডু, বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক গোলজার শরীফ, আরজু শিকদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
নগরকান্দার বণিক সমিতির পক্ষ থেকে এ চলমান কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান সমিতির দায়িত্বশীলরা।
জেবি