দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে আগামী ৮ মে রাঙামাটি জেলার ১০ উপজেলার মধ্যে রাঙামাটি সদর, বরকল, কাউখালী ও জুরাছড়ি চার উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
ইতোমধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এদিকে দুর্গমতা বিবেচনায় জুরাছড়ি ও বরকল উপজেলার নয়টি কেন্দ্রে নির্বাচনি কর্মকর্তা ও সরঞ্জাম সোমবার (৬ মে) সকালে হেলিকপ্টারের মাধ্যমে পাঠানো হয়েছে।
প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মনির হোসেন বলেন, চার উপজেলার মধ্যে জুরাছড়ি ও বরকলে দুইটি উপজেলার নয়টি ভোটকেন্দ্রে দুর্গমতা বিবেচনায় নির্বাচনি সরঞ্জাম ও লোকজনকে হেলিকপ্টারে পাঠানো হচ্ছে।
আজকে জুরাছড়ির ৭টি কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম, প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হেলিকপ্টারে পৌঁছে দেওয়া হয়েছে।
বরকল উপজেলার দুই কেন্দ্রে আগামীকাল নির্বাচনি সরঞ্জাম ও কর্মকর্তাদের পাঠানো হবে।
জেবি