দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইলে বজ্রাঘাতে ওয়াজেদ আলী খান (৫০) নামে এক হোটেল বাবুর্চির মৃত্যু হয়েছে।
শনিবার (৪ মে) রাত ১১টায় ঘাটাইল উপজেলার ফতেরপাড়া-খিলপাড়া রোড এলাকায় এ ঘটনা ঘটে।
রোববার (৫ মে) ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ওয়াজেদ আলী খান উপজেলার ২ নম্বর ঘাটাইল ইউনিয়নের খিলপাড়া এলাকার মৃত সোনা খার ছেলে।
স্থানীয় ইউপি সদস্য রায়হান খান ও নিহতের পরিবার জানায়, ওয়াজেদ আলী একজন হোটেল বাবুর্চি ছিলেন। শনিবার রাতে হোটেলে কাজ শেষ করে ঘাটাইল থেকে তিনি বাড়ি ফিরছিলেন। এ সময় আকাশে ঘনঘন বজ্রপাত হচ্ছিল। রাত ১১টার দিকে ফতেরপাড়া-খিলপাড়া রোডে একটি বজ্রপাত ওয়াজেদ আলীর ওপর পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রোববার সকালে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়। পরে ঝাইকা রাস্তার পাশে নদীর পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, শনিবার রাতে বজ্রাঘাতে এক হোটেল শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে।
জেবি