দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লার নাঙ্গলকোটে সাজু (৩২) নামে এক যুবকে অপহরণের চার দিনেও সন্ধান মিলেনি।
অপহরণকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে (৪ মে ) শনিবার উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়ন বাবার বাড়ি গান্দাছি পূর্ব পাড়ায় সংবাদ সম্মেলন করেছেন স্ত্রী রিনা বেগম।
সংবাদ সম্মেলনে নিখোঁজ সাজুর স্ত্রী রিনা বেগম বলেন, আমার স্বামী সঙ্গে বাঙ্গড্ডা বাজারে হিরন মোল্লা, শফিক ও শাহিনের টাকা নিয়ে ঝামেলা চলছে কিছুদিন ধরে। গত (৩০ এপ্রিল) বুধবার রাতে আনুমানিক রাত ৮টার আমার সঙ্গে মুঠোফোন শেষ কথা হয়।
বাড়িতে আসতে দেরি হচ্ছে দেখে মুঠোফোনে কল দিলে মোবাইল বন্ধ পাই। পরে একাধিকবার কল দিলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। চতুর্দিক খোঁজাখোঁজি করলে লোকের মাধ্যমে শুনতে পাই আমার স্বামীকে কে বা কাহারা অপহরণ করেছে।
পরদিন বৃহস্পতিবার আমার মুঠোফোন কল আসে আমার স্বামীকে অপহরণ করেছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। মুক্তিপণ না দিলে তাকে মেরে ফেলবে বলে হুমকি দেয় অজ্ঞাত দুর্বৃত্তরা।
এ বিষয়ে নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ করার পরেও থানা থেকে সহযোগিতা পাইনি। আমার স্বামীকে জীবিত ফেরত পেতে প্রশাসন ও সরকারের কাছে সহযোগিতা কামনা করছি।
অভিযুক্ত শফিক বলেন, সাজুর সঙ্গে আমাদের টাকার লেনদেন হয়েছে। পরে বুধবার রাতে গান্দাছি গ্রামের স্থানীয় হাছানের সঙ্গে চলে যায়। তবে অপহরণের বিষয়ে আমি কিছু জানি না।
এ বিষয়ে হাছান বলেন, সাজুকে আমার সামনে থেকে হিরন, শফিক ও শাহিন, সাজুকে মারধর করে সিএনজি করে উঠিয়ে নিয়ে যান।
নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী বলেন, অভিযোগের বিষয়টি কতটা সত্য খতিয়ে দেখা হচ্ছে।
জেবি