• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • ফরিদপুর

স্বর্ণের কারিগরকে কুপানোর অভিযোগ সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

দেশ টিভি ডেস্ক
  ০৪ মে ২০২৪, ২১:১৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

ফরিদপুরের বোয়ালমারীতে হৃদয় কর্মকার নামে এক স্বর্ণ কারিগরকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে বহিস্কৃত এক উপজেলা ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

জানা যায়, ওই ছাত্রলীগ নেতা শুভ্রদেব সিং পৌরসদরের ২ নম্বর ওয়ার্ডের ঋষিপাড়ার সুধির সিংয়ের ছেলে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

আর আহত হ্নদয় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আঁধারকোঠার ব্রজেন কর্মকারের ছেলে। তিনি পৌর বাজারের বৌ-রাণী জুয়েলার্সে কারিগর হিসেবে কাজ করেন।

আহত হৃদয় কারিগরকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

শনিবার (৪ মে) বিকেলে পৌর সদরে কৃষি ব্যাংকসংলগ্ন বড় পুকুর পাড়ে এ ঘটনা ঘটে।

সরেজমিনে গেলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ব্যাটারিচালিত ভ্যানে করে বাড়ি যাচ্ছিলেন হৃদয় কর্মকার। এ সময় উপজেলা ছাত্রলীগ থেকে বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক শুভ্রদেব সিং শুদেব তার পথরোধ করে ভ্যান থেকে নামিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা মারাত্মক আহত হৃদয় কর্মকারকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছে।

হৃদয়ের শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এর মধ্যে কাঁধের নিচে বামবাহু, পাজর ও পায়ের রানের আঘাত গভীর ক্ষতের সৃষ্টি করেছে। এছাড়াও পেট ও হাতের কব্জিতে আঘাতের চিহ্ন রয়েছে। এর মধ্যে ধারালো অস্ত্রের আঘাতে হৃদয়ের কাঁধের নিচে ও বাম হাতের কব্জিতে রগ কেটে যাবার আশঙ্কা করছেন চিকিৎসকরা।

হৃদয় কর্মকার জানান, দুপুরে খাবার খেতে বাড়ি যাচ্ছিলাম। এ সময় শুদেব সিং আমাকে ভ্যান থেকে নামিয়ে কিছু বুঝে ওঠার আগেই ধারালো অস্ত্র দিয়ে কুপাতে থাকে। তবে শুদেবের সঙ্গে আগে পরে আমার কোনো ঝামেলা ছিল না। তিনি জানান, আমার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিতে হয়তো সে এ হামলার ঘটনা ঘটিয়েছে।

অভিযুক্ত সাবেক ছাত্রলীগ নেতা সুদেব সিংয়ের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও বন্ধ থাকায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ইমরান হোসেন জানান, তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতে শরীরের বেশ কয়েকটি স্থানে গভীর ক্ষত হয়েছে। তার হাতের দুটি রগ কেটে গেছে। সে কারণে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

মুরাদনগরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আটক

ফরিদপুরের বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, বিষয়টি জানতে পেরে খোঁজখবর নেওয়া হচ্ছে। এখনও কেউ থানায় লিখিত অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত ২০২৩ সালের ২৬শে মার্চ কোমরে পিস্তল রেখে ফেসবুকে ছবি পোস্ট করে জনমনে ভীতি সন্ত্রাস ছড়ানোর অপরাধে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হন উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুদেব সিং। এ ঘটনায় তাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়।

জেবি

  • ফরিদপুর
  • সারাদেশ
  • বিদ্যুৎৎকেন্দ্র
এ সম্পর্কিত আরও খবর
কুমিল্লায় পুকুরে ভাসছিল শিশু দুই বোনের মরদেহ
কুমিল্লায় পুকুরে ভাসছিল শিশু দুই বোনের মরদেহ
ফরিদপুরে বাস মালিক গ্রুপের সভাপতিকে হত্যাচেষ্টা
ফরিদপুরে বাস মালিক গ্রুপের সভাপতিকে হত্যাচেষ্টা
ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবির, সাধারণ সম্পাদক পিয়াল
ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবির, সাধারণ সম্পাদক পিয়াল
পর্নোগ্রাফি চক্রের ফাঁদে পড়ে ১২ লাখ টাকা খোয়ালেন প্রবাসীর স্ত্রী
পর্নোগ্রাফি চক্রের ফাঁদে পড়ে ১২ লাখ টাকা খোয়ালেন প্রবাসীর স্ত্রী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।