দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লার লালমাই উপজেলায় রাস্তায় রিকশা সাইড দেওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীর হাতে ফরিদ মিয়া (৩৬) নামের এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় শনিবার (৪ মে) সকালে দুজনকে আটক করেছে লালমাই থানার পুলিশ।
শুক্রবার (৩ মে) সন্ধ্যা সাড়ে ৭ টায় কুমিল্লায় লালমাই উপজেলার নাটোপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ফরিদ মিয়া লালমাই উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়নের নাটোপাড়া গ্রামের বাসিন্দা। এ ঘটনার আরও চারজন গুরুতর অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন, লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ।
ওসি ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, পাশাপাশি বাড়ির দুই পরিবারের মধ্যে রাস্তায় সাইড দেওয়াকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। রাস্তার একদিক থেকে এক পরিবার ব্যাটারিচালিত অটোরিকশা ও উল্টো দিক থেকে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বের হওয়াকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা হয়ে একপর্যায়ে কৃষক ফরিদ মিয়া নিহত হয়।
জেবি