দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাগেরহাটের রামপালে ট্রাকচাপায় মো. হানিফা শেখ (২২) নামের এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন।
শনিবার (৪ মে) দুপুরে মোংলা-খুলনা মহাসড়কের খানজাহান আলী বিমানবন্দরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. হানিফা শেখ রামপাল উপজেলার উজলকুড় গ্রামের মো. শরিফুল শেখের ছেলে।
রামাপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাস বলেন, কাটাখালীর দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রাক পেছন দিক থেকে বাইসাইকেল আরোহী হানিফ শেখকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হানিফ মারা যান। মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জেবি