দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফরিদপুরের সালথায় মানবপাচার মামলায় নাসিমা বেগম (৩০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৪ মে) সকালে ওই নারীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) কবিরুল হক।
এর আগে শুক্রবার (৩ মে) দুপুরে সদরপুরের কৃষ্ণপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওই নারী সালথা উপজেলার রামকান্তপুর এলাকার মকুল ঠাকুরের স্ত্রী।
এ বিষয়ে সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) কবিরুল হক বলেন, উপজেলার রামকান্তপুর এলাকার এক যুবককে ইতালিতে নেওয়ার কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতনের ঘটনায় একটি মানবপাচারের মামলা করা হয়। সেই মামলায় ওই নারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নারীকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।
জেবি