দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুন্সিগঞ্জের মহাকালি ইউনিয়নের কেওয়ার ঢালীবাড়ি এলাকায় পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাড়ির পাশে ঢালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত দুই শিশু ওই এলাকার দিনমজুর নূরে আলমের সন্তান আল-আমিন (৬) ও মরিয়ম আক্তার (৭)। তারা স্থানীয় আল জামিয়াতুল তারা মতিয়া খলিলিয়া মাদরাসার শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানায়, প্রতিদিনের মতো শুক্রবার বিকেলে তারা বাড়ির পাশে খেলতে বের হয়। পরে সন্ধ্যায় বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে কোথাও খুঁজে না পেয়ে ওই পুকুরে সন্ধানের চেষ্টা করে স্থানীয়রা।
এতে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বাড়ির পাশের ঢালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুকুর থেকে দুই ভাই বোনের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
এ বিষয়ে মুন্সিগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্ডার খায়রুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মহাকালি ইউনিয়নের সন্ধ্যায় পুকুরের পানিতে ডুবে ভাই বোনের মৃত্যু হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জেবি