• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রাজশাহী
  • রাজশাহী

আগুনে পুড়ল ১০০ বিঘা জমির পানের বরজ

দেশ টিভি ডেস্ক
  ০৩ মে ২০২৪, ২১:১২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজশাহীর বাগমারা উপজেলায় ৫৩টি পানের বরজ পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পওয়া যায়নি। তবে নিঃস্ব হয়েছেন অন্তত ৮০ জন পান চাষি। তাদের প্রায় ১০০ বিঘা জমির পানের বরজ পুড়ে গেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ হিসেবে পান চাষিরা বলছেন- সিগারেটের আগুন থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শুক্রবার (৩ মে) দুপুরে বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়নের পোড়াকয়া গ্রামের মাঠে হঠাৎ করেই পান বরজে আগুন লেগে যায়। আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়লে অন্তত ১০০ বিঘা পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ৪টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

পানের বরজ পুড়ে যাওয়া চাষি আসাদুল ইসলাম বলেন, প্রথমে আগুন লাগে ইসাহাকের বরজে। এরপরে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে একের পর এক পানের বরজে। এতে প্রায় ৮০ জন চাষির ১০০ বিঘা জমির পানের বরজ পুড়ে গেছে। এই আগুনে অনেক চাষির এক বিঘা থেকে দেড় বিঘা করে পানের বরজ পুড়ে ছায় হয়ে গেছে। কীভাবে পানের বরজে আগুন লেগেছে কেউ জানে না।

তিনি বলেন, আগুনে এমনভাবে পুড়েছে তাতে পানের বরজের কোনো কিছু অবশিষ্ট নেই। সব বরজ নতুন করে তৈরি করতে হবে। বছরের এই সময়ে পানের দাম সবচেয়ে বেশি থাকে। এখন বাজারে নতুন পান বিক্রি হচ্ছে চার হাজার টাকা পোয়া। আর পুরোনো পান বিক্রি হচ্ছে ৫ থেকে সাড়ে ৫ হাজার টাকা পোয়া দরে। এই সময় পানের বরজ পুড়ে যাওয়া মানে চোখের সামনে টাকা পুড়ে ছাই হয়ে যাওয়া। গ্রামবাসী যে যেভাবে পেড়েছে আগুন নেভানোর চেষ্টা করেছে। কিন্তু ততক্ষণে অনেক চাষির পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে। পানচাষি রেজাউল ইসলাম বলেন, তার এক বিঘার বেশি জমির পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে। যেভাবে পানের বরজ পুড়েছে তাতে করে আবার নতুন করে বরজ তৈরি করতে হবে। এই বরজ তৈরি করতে আবার শীত পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ এখন জমিতে পান বপনের সময় না। তাই এই চাষিরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলো।

এ বিষয়ে গনিপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জু বলেন, নির্দিষ্ট করে বলতে পারবো না। তবে ৬০-৭০ বিঘার বেশি হবে। আমরা চাষিদের তালিকা করতে বলেছি। আগামীকাল শনিবার তালিকাটা হাতে পাব। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যামে তা জেলা প্রশাসককে দেওয়া হবে। সরকারিভাবে কিছু টাকা পেলে এই চাষিদের উপকার হবে। এ ঘটনায় অনেক চাষি একবারে নিঃস্ব হয়ে গেছে। মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে চাষিদের কোটি টাকার পান পুড়ে গেছে।

এ বিষয়ে বাগমারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মেহেদী হাসান তুহিনের মুঠোফোনে কল করা হলে তিনি রিসিভ করেননি।

আরও পড়ুন

গাজীপুরে ট্রেন দুর্ঘটনার ৬ ঘণ্টা পর উদ্ধার কার্যক্রম শুরু

তবে রাজশাহী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তার হামিদ খান বলেন, রাজশাহী, বাগমারা, মোহনপুর ও আত্রাইয়ের চারটি ইউনিট ঘণ্টা খানেকের চেষ্টায় পান বরজের আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে শতাধিক কৃষকের ক্ষতি হয়েছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, কৃষি অফিসের কর্মকর্তাদের নিয়ে পুড়ে যাওয়া পানের বরজ পরিদর্শন করা হয়েছে। স্থানীয়দের প্রাথমিকভাবে ধারণা- সিগারেটের আগুন থেকে এ ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় আনুমানিক ৯০ থেকে ১০০ বিঘা জমির পান পুড়ে গেছে।

জেবি

  • রাজশাহী
  • সারাদেশ
  • পান
  • বরজ
এ সম্পর্কিত আরও খবর
কুমিল্লায় পুকুরে ভাসছিল শিশু দুই বোনের মরদেহ
কুমিল্লায় পুকুরে ভাসছিল শিশু দুই বোনের মরদেহ
বাসচাপায় প্রাণ কোম্পানির ডেলিভারিম্যান নিহত
বাসচাপায় প্রাণ কোম্পানির ডেলিভারিম্যান নিহত
আল্লাহপাকের দাসত্ব করা মানুষের জন্য মর্যাদার: রাবি উপাচার্য
আল্লাহপাকের দাসত্ব করা মানুষের জন্য মর্যাদার: রাবি উপাচার্য
পানির ট্যাংকে লুকিয়ে ছিলেন আ. লীগের ‘ভাইরাল নেত্রী’ কাবেরী
পানির ট্যাংকে লুকিয়ে ছিলেন আ. লীগের ‘ভাইরাল নেত্রী’ কাবেরী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।