দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, বিচারপ্রার্থীদের বসার সুবিধায় ন্যায়কুঞ্জ তৈরি করা হয়েছে। সব মানুষের বিচার পাওয়ার অধিকার রয়েছে, এটি মানুষের সাংবিধানিক অধিকার।
প্রধান বিচারপতি বলেন, বিচারপ্রার্থী মানুষের জন্য যদি কোনো ব্যবস্থা না থাকে তাহলে সুবিচার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার যে অঙ্গীকার বঙ্গবন্ধু করেছিলেন সেই অঙ্গীকার থেকে আমরা পিছিয়ে থাকব।
বিচারপতি ওবায়দুল হাসান আরও বলেন, আদালতের বিচারপ্রার্থীদের পানি পান, টয়লেটে যাওয়াসহ দুগ্ধপোষ্য মায়ের তাদের সন্তানদের দুধ খাওয়ানোর কোনো স্থান নেই। বিষয়টি সাবেক প্রধান বিচারপতি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করেন। প্রধানমন্ত্রী সঙ্গে সঙ্গে দেশের আদালত চত্বরে ন্যায়কুঞ্জ স্থাপনের নির্দেশ দেন। সারাদেশের মতো মৌলভীবাজারে আদালত চত্বরে ন্যায়কুঞ্জ করা হয়েছে। সাধারণ বিচারপ্রার্থীরা এটা ব্যবহার করতে পারবেন।
মৌলভীবাজারে ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধনকালে এসব কথা বলেন প্রধান বিচারপতি।
শুক্রবার (৩ মে) বিকালে মৌলভীবাজার আদালত প্রাঙণে বিচারপ্রার্থী মানুষের জন্য নবনির্মিত বিশ্রামাগার ন্যায়কুঞ্জের শুভ উদ্বোধন করেন প্রধান বিচারপতি।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আল-মাহমুদ ফায়জুল কবীর, জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, পুলিশ সুপার মো. মনজুর রহমানসহ বিচারক ও আইনজীবীবৃন্দ।
ন্যায়কুঞ্জ উদ্বোধনের পর আদালত প্রাঙনে গাছের চারা রূপণ করছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। রাতে প্রধান বিচারপতি মৌলভীবাজার পৌরসভার আয়োজনে এক নাগরিক সম্বর্ধনায় যোগ দেওয়ার কথা রয়েছে।
জেবি