দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দীর্ঘ ২১ বছর পর বুধবার (১লা মে) স্বাচিপের সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সম্মেলনে স্বাচিপ ফরিদপুর জেলা শাখার সভাপতি ডা. এম এ জলিলের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন স্বাচিপের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. মো. জামাল উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাচিপের মহাসচিব অধ্যাপক ডা. মো. কামরুল হাসান মিলন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের অডিটোরিয়ামে স্বাচিপের (স্বাধীনতা চিকিৎসক পরিষদ) সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান এমপি। তিনি রোগীদের সেবাদানে চিকিৎসকদের শতভাগ আন্তরিক হওয়ার আহ্বান জানান।
এ দিনই (১লা মে) বিকেলে ফরিদপুর, রাজবাড়ী ও শরিয়তপুর তিন জেলার সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে ফরিদপুর জেলা শাখার সভাপতি হিসেবে অধ্যাপক ডা. আ স ম জাহাঙ্গীর চৌধুরী টিটু ও সাধারণ সম্পাদক হিসেবে ডা. গণপতি বিশ্বাস শুভর নাম ঘোষণা করা হয়।
সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক নাম থাকায় শরীয়তপুর ও রাজবাড়ীতে কমিটি গঠন সম্ভব হয়নি।
এছাড়া সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংরক্ষিত নারী সংসদ সদস্য ঝর্ণা হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ।
দীর্ঘ ২১ বছর পরে সদ্য অবসরপ্রাপ্ত ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোস্তাফিজুর রহমান রঞ্জুর আপ্রাণ চেষ্টায় তিন জেলার সম্মেলনটির আয়োজন করা হয় বলে জানান একাধিক চিকিৎসক।
জেবি