দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অজ্ঞাতনামা এক নারীর (২০) বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ মে) বিকেল ৫টায় সিদ্ধিরগঞ্জের আদমজী কদমতলী এলাকার একটি পরিত্যক্ত জায়গা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শওকত জামিল বলেন, কদমতলী এলাকার একটি পরিত্যক্ত জায়গাতে ফেলে রাখা ওই বস্তা থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা বস্তাটি খুলে দেখেন এর মধ্যে এক নারীর মরদেহ রয়েছে। পরে তারা খবর দিলে পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, নিহতের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে, মরদেহটি আরও কয়েকদিন পূর্বের। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা এখনও বলা সম্ভব না। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব হবে। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
জেবি