দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফরিদপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে সুপেয় পানি খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ মে) দুপুরে পৌর আওয়ামী লীগের আহ্বায়ক সাঈদউদ্দিন সাঈদের সভাপতিত্বে শহরের জনতা ব্যাংকের মোড়ে চলমান তীব্র তাপদাহে পথচারী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সুপেয় পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম মৃধা, যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন বাপ্পী, ফারুক হোসেন, সুমন মজুমদার, প্রণব কুমার মুখার্জি প্রমুখ। পরে একটি পথসভা অনুষ্ঠিত হয়।
সংক্ষিপ্ত পথসভায় বক্তারা জানান, বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় সাধারণ মানুষের কষ্ট লাঘবে কাজ করে। দেশে চলমান তীব্র তাপদাহে সাধারণ খেটে খাওয়া মানুষ অনেক দুর্ভোগ পোহাচ্ছে। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা ও চেষ্টা করে যাচ্ছি। আমাদের এই কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে।
জেবি