• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রাজশাহী
  • বগুড়া

ছাত্রলীগের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তপ্ত শজিমেক

সঞ্জু রায়, বগুড়া
  ০২ মে ২০২৪, ২০:৪২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

ছাত্রলীগের দুই গ্রুপের আধিপত্য বিস্তার ও গ্রুপিংয়ের রাজনীতিতে উত্তপ্ত হয়ে উঠেছে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ক্যাম্পাস।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বুধবার (১ মে) রাতে পড়ার টেবিল দখলকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই কর্মীর মধ্যে শুরু হওয়া দ্বন্দ্ব রুপ নেয় তুমুল সংঘর্ষে। রাত ৯ টা থেকে প্রায় ৩ ঘণ্টার তাণ্ডবে ভাঙচুর করা হয় শজিমেক ছাত্রাবাসের ৬ থেকে ৭ টি কক্ষ। আর পাল্টাপাল্টি হামলায় আহত হন প্রায় ১০ জন শিক্ষার্থী। এ ঘটনায় ইতোমধ্যেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নেওয়া হবে যথাযথ ব্যবস্থা বলছেন শজিমেক কর্তৃপক্ষ।

জানা যায়, ঘড়ির কাঁটায় তখন রাত প্রায় ৯টা। শিক্ষার্থীদের অনেকে যখন পঞ্চম বর্ষের চূড়ান্ত প্রফেশনাল পরীক্ষার প্রস্তুতি নিতে ব্যস্ত তখন হঠাৎ ছাত্রলীগের দুই কর্মী ফুয়াদ ও আলী হাসানের মধ্যে পড়ার টেবিল দখল নিয়ে শুরু হওয়া দ্বন্দ্বের জেরে ছাত্রাবাসসহ পুরো ক্যাম্পাস রুপ নেয় রণক্ষেত্রে। মুহূর্তের মধ্যে ভাংচুর চালানো হয় ছাত্রাবাসের ৬ থেকে ৭টি কক্ষে। গুঁড়িয়ে দেওয়া হয় শিক্ষার্থীদের মূল্যবান জিনিসপত্র।

ছাত্রলীগের যে তাণ্ডব চলে প্রায় ৩ ঘণ্টা রাত ১২টা পর্যন্ত। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও সংঘর্ষে আহত হন প্রায় ১০ জন শিক্ষার্থী। যাদের মধ্যে এখনও শজিমেক হাসপাতালে ভর্তি আছেন চারজন।

এদিকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বৃহস্পতিবার দুপুরে শজিমেক ক্যাম্পাসে মানববন্ধন করে ছাত্রলীগ কর্মীদের একাংশ। অভিযোগ করেন ছাত্রলীগের বর্তমান কমিটির নেতারা তাদেরকে অনুগত করতেই এই হামলা চালিয়েছেন।

এ প্রসঙ্গে শজিমেক কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম অভিযোগ করেন, ছাত্রলীগের বর্তমান সভাপতি শৈশব রায়ের নির্দেশে তার অনুসারীরা ছাত্রলীগের একাংশ সাধারণ শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা করেন। এ সময় তারা কলেজের ছাত্রাবাসের পাঁচটি কক্ষে হামলা চালিয়ে তাণ্ডব চালান। এ সময় শিক্ষার্থীদের পড়ার টেবিল, কঙ্কাল, ল্যাপটপ, ফ্রিজ ছাড়াও ঘরের আসবাবপত্র ভাঙচুর করা হয়।

এছাড়াও ছাত্রলীগের আরেক নেতা আরিফ বলেন, তারা সুস্থ রাজনীতি চান। কিন্তু বর্তমান কমিটি নানা অসঙ্গতিসহ সাধারণ শিক্ষার্থীদের উপর নানা অন্যায় দাবি বাস্তবায়নে জুলুম করছেন। সর্বশেষ বুধবার রাতের ঘটনায় তারা মর্মাহত, ন্যায় বিচারের দাবি তাদের।

তবে বর্তমান কমিটির সহ-সভাপতি অর্ঘ্য রায় পাল্টা অভিযোগ করে বলেন, এ ঘটনার সঙ্গে ছাত্রলীগের কোনো সংশ্লিষ্টতা নেই। ক্যাম্পাসের তাদের সভাপতি শৈশব রায় ছিলই না। সে পারিবারিক প্রয়োজনে সিলেটে আছেন। কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেনের অনুসারীরা ক্যাম্পাসে আগের মতো সংঘাত সৃষ্টি করার পাঁয়তারা করছে। এ হামলার সঙ্গে তাদের কেউ জড়িত নয়। কলেজ প্রশাসনের তদন্তে তা বেরিয়ে আসবে।

তিনি আরও বলেন, পদবঞ্চিত ও আগের কমিটির অনুসারীরা বর্তমান কমিটির কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করতেই একের পর এক ঘটনার জন্ম দিচ্ছেন। ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করতে তৃতীয় পক্ষ গ্রুপিং সৃষ্টি করছে বলেও অভিযোগ তাদের।

এদিকে শজিমেক ছাত্রাবাসের সহকারী হোস্টেল সুপার ও সহযোগী অধ্যাপক ডা. মিজানুর রহমান এ ঘটনা প্রসঙ্গে বলেন, ছাত্রলীগের দুই গ্রুপের এই সংঘর্ষের ঘটনায় ইতোমধ্যেই ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ক্যাম্পাসের নিরাপত্তা প্রসঙ্গে, মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই আনিসুর রহমান বলেন, ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত ছয়জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং বর্তমানে ভর্তি আছেন চারজন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। বুধবার রাতে তারা শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং তাৎক্ষণিক তিনজনকে আটক করলেও পরে অধ্যক্ষের নির্দেশে জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন

বগুড়ায় নাতির হাতে নানী খুন

জানা যায়, এ বছরের ৮ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ছাত্রলীগ শৈশব রায়কে সভাপতি এবং মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক করে ২৪ সদস্যের মেডিকেল কলেজ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে। ঘোষিত এই কমিটিতে কাঙ্খিত পদ না পাওয়ায় এবং ক্যাম্পাসে আধিপত্য টিকিয়ে রাখতে তখন থেকেই সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেনের অনুসারীদের সঙ্গে দ্বন্দ্ব চলে আসছিল বর্তমান কমিটির নেতৃবৃন্দদের।

বিভিন্ন সময় ঝামেলা বাঁধলেও সর্বশেষ বুধবার রাতে ছাত্রলীগের এমন তাণ্ডবে থমথমে পরিস্থিতি বিরাজ করছে ক্যাম্পাসে। দ্রুততম সময়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ সৃষ্টির দাবি সকলের।

জেবি

  • বগুড়া
  • শজিমেক
  • সারাদেশ
  • চালক
এ সম্পর্কিত আরও খবর
কুমিল্লায় পুকুরে ভাসছিল শিশু দুই বোনের মরদেহ
কুমিল্লায় পুকুরে ভাসছিল শিশু দুই বোনের মরদেহ
আগুনে পুড়ল ভ্যানচালকের বসতঘর, দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু
আগুনে পুড়ল ভ্যানচালকের বসতঘর, দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু
বিজয়নগরে বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, বাসচালক নিহত
বিজয়নগরে বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, বাসচালক নিহত
আখাউড়ায় বাসের সাথে ধাক্কা লেগে অটোচালক নিহত
আখাউড়ায় বাসের সাথে ধাক্কা লেগে অটোচালক নিহত
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।