• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • শরীয়তপুর

মুচলেকায় মুক্ত সেই স্বর্ণকারের নিরাপত্তায় পুলিশ মোতায়েন

দেশ টিভি ডেস্ক
  ০১ মে ২০২৪, ২১:২৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

ফকির লালন সাঁইয়ের গানের আদলে দুটি লাইন ফেসবুকে পোস্ট করায় ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে আটক হয়েছিলেন স্বর্ণকার সঞ্জয় রক্ষিতকে (৪০)। পরে মুচলেকা দিয়ে আদালত থেকে ছাড়া পেয়েছেন তিনি। এবার নিরাপত্তার স্বার্থে তার বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মঙ্গলবার (৩০ এপ্রিল) জেল থেকে ছাড়া পাওয়ার পর অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সেখানে নিরাপত্তা জোরদার করেছে বলে জানিয়েছেন ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু মণ্ডল।

সঞ্জয় রক্ষিত শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মহিষার এলাকার হরি নারায়ণ রক্ষিতের ছেলে। উপজেলার সাজনপুর বাজারে সঞ্জয় রক্ষিতের স্বর্ণালংকারের ব্যবসা রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাউল সাধক লালন ফকিরের ‘সব লোকে কয় লালন কি জাত সংসারে’ শিরোনামের গানের দুটি পঙক্তির আদলে নিজের মতো করে সঞ্জয় রক্ষিত ফেসবুকে লিখেছিলেন, ‘সুন্নতে খাতনা দিলে যদি হয় মুসলমান, তাহলে নারী জাতির কি হয় বিধান।’ যদিও লালনের গানের লাইন দুটিতে আছে ‘সুন্নত দিলে হয় মুসলমান/নারী লোকের কি হয় বিধান।’ এ ছাড়া ওই লাইন দুটি যে লালনের তা সঞ্জয় রক্ষিত তার লেখায় উল্লেখ করেননি।

এতে অনেকে ধরে নিয়েছেন সঞ্জয় রক্ষিত শুধু ইসলাম ধর্মকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে ফেসবুকে এই পোস্ট করেছেন।

এ নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দিলে গত রোববার পুলিশ সঞ্জয় রক্ষিতকে আটক করে জেলহাজতে পাঠায়। পরদিন সোমবার মুচলেকা দিয়ে আদালত থেকে জামিন পান তিনি। শরীয়তপুরের ভেদরগঞ্জ আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাকিব হোসেন তাকে জামিন দেন।

গতকাল জেল থেকে ছাড়া পেয়ে নিজ এলাকায় ফেরেন সঞ্জয় রক্ষিত। এর পর থেকেই অপ্রীতিকর ঘটনা এড়াতে তার বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে পুলিশের ১৬ সদস্যের একটি টিম মোতায়েন করা হয়েছে।

শরীয়তপুর জেলা কোর্ট পরিদর্শক আলমগীর হোসেন বলেন, ফৌজদারি কার্যবিধির ৫৪ (১)-এর ধারায় সঞ্জয় রক্ষিতকে আটক করে আদালতে পাঠানো হয়।

ভবিষ্যতে তিনি এমন কাজ করবেন না যাতে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়—এ মর্মে আদালতে ৫০ টাকার অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন। পরে তাকে জামিন দেওয়া হয়। আর এ ঘটনায় কোনো মামলা হয়নি।

আরও পড়ুন

নববধূর সঙ্গে অভিমানে শাশুড়ির বিষপান

পুলিশ মোতায়েন প্রসঙ্গে ভেদরগঞ্জ থানার ওসি মিন্টু মণ্ডল বলেন, তার ফেসবুক পোস্টকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় ১৬ সদস্যদের পুলিশের একটি টিম মোতায়েন করা হয়েছে।

পুলিশ কত দিন মোতায়েন থাকবে জানতে চাইলে পুলিশের এ কর্মকর্তা বলেন, আমাদের যত দিন মনে হবে পুলিশ মোতায়েন দরকার তত দিনই থাকবে।

জেবি

  • শরীয়তপুর
  • মুচলেকা
  • সারাদেশ
  • পুলিশ
এ সম্পর্কিত আরও খবর
কুমিল্লায় পুকুরে ভাসছিল শিশু দুই বোনের মরদেহ
কুমিল্লায় পুকুরে ভাসছিল শিশু দুই বোনের মরদেহ
‘থার্টিফার্স্ট নাইটে ঢাকায় অতিরিক্ত ৩ হাজার পুলিশ মোতায়েন’
‘থার্টিফার্স্ট নাইটে ঢাকায় অতিরিক্ত ৩ হাজার পুলিশ মোতায়েন’
হাই-অ্যালার্টে ফায়ার সার্ভিস
হাই-অ্যালার্টে ফায়ার সার্ভিস
চার জেলায় নতুন পুলিশ সুপার
চার জেলায় নতুন পুলিশ সুপার
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।