দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমান বলেছেন, আমরা চাই একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হোক। এতে কেউ ক্ষমতা দেখাবেন না।
মঙ্গলবার (৩০ এপ্রিল) একেএম নাসিম ওসমানের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বন্দরে আয়োজিত এক দোয়া ও আলোচনা সভায় অংশ নিয়ে তিনি একথা বলেন।
শামীম ওসমান বলেন, কেউ কেউ উদ্দেশ্য প্রণোদিত হয়ে কথা বলছেন। আমি তাদের ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলতে চাই না। আমি আরও দুজনের মুখ এখানে দেখব ভেবেছিলাম। তারা হয়তো নির্বাচন করছেন। আমার ঘৃণা হয় যখন কেউ বলে, টাকা দিয়ে নির্বাচন করা যায়। এ জনগণ কী এত সস্তা! আমিতো এটা বিশ্বাস করতে রাজি না। যিনি টাকা দিয়ে নির্বাচন করবেন, তিনি টাকাই কামাবেন।
তিনি বলেন, এবারের নির্বাচনে আমি সকালে উঠে আমার বাবা, মা ভাইয়ের কবরের সামনে এসে ইউনুস দোয়া খতম দিয়েছি। অনেকে অনেক কথা বলছেন। আমরা এগুলো আমলে নিলে আগামীকাল থেকে মাঠে নামতে পারবেন না। আমরা ক্ষমতা দেখালে ক্ষমতাসীন হয়ে কেউ তো নির্বাচন করতো না।
আওয়ামী লীগের এই নেতা বলেন, কেন্দ্রের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশ এসেছে। বন্দরের নির্বাচনে স্ব-শরীরে থাকার জন্য ও ব্যবস্থা নেওয়ার জন্য। আমি কাউকে খাটো করতে চাই না। তবে বলব, নির্বাচনে আমাদের ছবি ব্যবহার করবেন না।
শামীম ওসমান বলেন, আমি আপনাদের কাছে ভিক্ষা চাই। আপনারা আমার ভাইয়া, আব্বা, আম্মা, কাজিম ভাইসহ যারা চলে গেছেন, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকে ক্ষমা করেন ও বেহেশত নসিব করেন।
আরএ