দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আসন্ন আগামী ৮ মে ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে যৌথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে শহরের আলিপুরে হাসিবুল হাসান লাভলু সড়কের আওয়ামী লীগ অফিসের দলীয় কার্যালয়ে এই সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক।
অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলী আশরাফ পিয়ার ও প্রচার সম্পাদক নিয়াজ জামান সজীবের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, সহ-সভাপতি মাইনউদ্দিন আহমেদ মানু, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অমিতাভ বোস, ক্রীড়া বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবুল ফয়েজ, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক শাহীদ উদ্দিন আহমেদ, কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী শামসুল আলম চৌধুরী, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ইমান আলী মোল্লা, সদর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও যুব মহিলা লীগের আহ্বায়ক রুখশানা আহমেদ মেহেবি, মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম, জাতীয় শ্রমিক লীগের সভাপতি গোলাম মোহাম্মদ নাছির, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম জনি, যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহ সুলতান খান রাহাত, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আফিফ বিন ইসলাম অর্ক।
সভায় বক্তারা বলেন, আগামী ৮ মে অনুষ্ঠিতব্য ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত শামসুল আলম চৌধুরীকে চেয়ারম্যান পদে আনারস মার্কায়, ভাইস চেয়ারম্যান পদে ইমান আলী মোল্লাকে চশমা মার্কায় এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে রুকসানা আহমেদ মেহেবীকে কলস প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়। এজন্য সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
একইসঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে উন্নয়নমূলক কার্যক্রম শুরু হয়েছে তারই ধারাবাহিকতা অব্যাহত রাখতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সাংসদ সাইফুজ্জামান চৌধুরী জুয়েল, এসএম ইছাহাক, শহিদুল ইসলাম হেলালসহ ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
জেবি