দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফরিদপুরের মধুখালীতে চিনিকলে কৃষি বিভাগের আয়োজনে আখের ফলন বৃদ্ধিতে গ্যাপ পূরণ ও সেচ প্রদানসহ বিভিন্ন আন্তঃপরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ এপ্রিল) ও মঙ্গলবার ( ৩০ এপ্রিল) ইক্ষু উন্নয়ন সহকারীদের নিয়ে দুই দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
চিনিকলের প্রশিক্ষণ ভবনে চিনিকলের মহাব্যবস্থাপক(কৃষি) মুহাম্মাদ আনিস উজ্জামানের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল্লাহ।
এছাড়া আরও বক্তব্য রাখেন, মহাব্যবস্থাপক (অর্থ) আলমগীর হোসেন, চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সভাপতি মো. শাহিন মিয়া, ব্যবস্থাপক (সম্প্রসারণ) প্রবীর মল্লিক, ব্যবস্থাপক (সিপি) মো. ইমরুল হাসান।
প্রশিক্ষণে বিভিন্ন কেন্দ্রের পরিচালক (সিআইসি), বিভিন্ন ইউনিটের ইক্ষু উন্নয়ন সহকারীবৃন্দরা (সিডিএ) উপস্থিত ছিলেন।
চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল্লাহ জানান, চলতি বছর মাঠে যে আখ রোপণ করা হয়েছে। সেসব আখের ফলন বৃদ্ধিতে কৃষি বিভাগ, প্রশাসন বিভাগ হতে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে সেসব কর্মসূচি বাস্তবায়নের কাজ চলছে। আশা করি ফলাফল ইতিবাচক হবে।
জেবি