দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালা উদ্দিন টুকুকে আদালতের রায়ে কারাগারে প্রেরণের প্রতিবাদে ফেনী জেলা যুবদল শহরে বিক্ষোভ সমাবেশ করেছে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে শহরের ইসলামপুর রোডের বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি জসিম উদ্দিন। সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদল নেতা হাসানুজ্জামান শাহাদাত, হায়দার আলী রাসেল পাটোয়ারী, ইমাম হোসেন বদির, আল ইমরাম, নিজাম উদ্দিন, ফরিদুল ইসলাম রাহাত, আতিকুর রহমান মামুন প্রমুখ। সমাবেশে যুবদলের সভাপতির অবিলম্বে মুক্তি দাবি করা হয়।
জেবি