দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জের কাশিয়ানীতে উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের নেতৃত্বে মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে কাশিয়ানীর আড়কান্দি বাজারে রাস্তার পাশে সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা বেশ কয়েকটি দোকান-ঘর ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
এছাড়া একই উপজেলার সিংগা গ্রামে ব্রিজের তলদেশ মাটি ভরাট করে দখল করাসহ খালের জায়গা ভরাট করে দখলের পায়তারা চালানো হচ্ছিল। সেটিও বন্ধ করা হয়।
এসব অবৈধ দখল উচ্ছেদকালে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফারহানা জাহান উপমা, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস.এম রেফাত জামিল, সরকারি অন্যান্য কর্মকর্তা, পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক কাজী মাহবুবল আলম বলেন, জেলার যেসব জায়গায় সরকারি সম্পত্তি অবৈধ দখলদাররা দখলে রেখে ভোগ করে আসছে সেসব সরকারি সম্পত্তি দখলমুক্ত করা হবে এবং দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এরসঙ্গে যদি সরকারি কোনো লোক জড়িত থাকে তাদের বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসক।
জেবি