দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিলেট নগরীর সুরমা টাওয়ার থেকে পড়ে সিসিকের এক কর্মচারির মুত্যুর খবর পাওয়া গেছে। নিহতের নাম মো. বুরহান উদ্দিন (২৫)। তিনি সিলেট সিটি কর্পোরেশনের লাইসেন্স শাখায় চাকরিরত ছিলেন।
মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
বুরহান উদ্দিনের সঙ্গে তার সঙ্গে ছিলেন একজন তরুণী। তবে ঘটনার আকস্মিকতায় তিনি জ্ঞান হারিয়ে ফেলায় এর বেশি পরিচয় এখনও জানা যায়নি।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। আর তরুণীকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুনেছি মৃত্যুর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। বুরহানের আত্মীয়-স্বজনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।
জেবি