দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাগেরহাটের মোংলায় ফেন্সি ক্লথ নামের একটি প্রতিষ্ঠানের টেইলার্স কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার (২৮ এপ্রিল) বিকেলে মোংলা পৌর শহরের শফিউল্লাহ সড়কের একটি ভবনের তৃতীয় তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মোংলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। এতে ব্যবসায়ীদের প্রায় অর্ধ কোটি টাকা ক্ষতি হয়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী কামরুল হাসান খোকন বলেন, হঠাৎ করে আগুন লাগে। আগুনে কারখানায় থাকা বেশ কাপড় ও মেশিনারিজ পুড়ে যায়। এতে আমাদের প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।
মোংলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ মো. কাইয়ুম উজ জামান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তিনতলার উপরে হওয়ায় আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হয়েছে।
প্রায় এক ঘণ্টার চেষ্টায় আমরা আগুন নেভাতে সক্ষম হয়েছি। তবে কী কারণে আগুন লাগল এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।
তিনি আরও বলেন, আগুন লাগা ভবনের দুই তলায় রূপালী ব্যাংকের শাখা থাকলেও ব্যাংকের কোনো ক্ষতি হয়নি। তিন তলা থেকে আগুন দোতলায় ছড়ানোর আগেই আগুন নেভানো হয়েছে।
জেবি