দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরে পৃথক স্থানে হিটস্ট্রোকে এক ব্যবসায়ী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (২৮ এপ্রিল) সকালে জেলার কালকিনির পশ্চিম শিকারমঙ্গল এলাকায় মারা যান ব্যবসায়ী শাহাদাৎ সরদার (৫২) ও দুপুরে ডাসারের পূর্ব মাইজপাড়ায় মারা যান কৃষক মোসলেম ঘরামী।
স্বজনরা জানায়, সকালে কালকিনির পশ্চিম শিকারমঙ্গলের প্লাস্টিক কারাখানার ব্যবসায়ী শাহাদাৎ সরদার ভোর রাত থেকেই প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েন। পরে সকাল সাড়ে সাতটার দিকে তার মৃত্যু হয়।
অপরদিকে বাড়ির পাশে জমিতে কাজে যান ডাসার উপজেলার পূর্ব মাইজপাড়া গ্রামের কৃষক মোসলেম ঘরামী। কাজের ফাঁকে প্রচণ্ড রোদে হিটস্ট্রোকে মৃত্যু হয় মোসলেমের। পরে দুপুরে পরিবারের লোকজন জমি থেকে উদ্ধার করে কৃষকের মরদেহ।
মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম বলেন, হিটস্ট্রোকে দুইজনের মৃত্যু হয়েছে বিষয়টি স্বজনরা জানিয়েছেন। বিষয়টি খুবই দুঃখজনক।
এদিতে তীব্র গরমে সবাইকে ছায়ায় থাকার পাশাপাশি প্রচুর পরিমানে পানি পান করার পরামর্শ দিয়েছেন মাদারীপুরের সিভিল সার্জন ডা. মুনীর আহম্মেদ খান।
জেবি