দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

উৎসবমুখর পরিবেশে মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ি উপজেলার আড়িয়ল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
রোববার (২৮ এপ্রিল) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। একটানা চলবে বিকেল চারটা পর্যন্ত।
এদিকে এই উপনির্বাচনে সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি দেখা গেছে।
নির্বাচনে চার জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইউনিয়নটিতে ভোটার সংখ্যা ১৪ হাজার ৯৩৯ জন। ৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাদির হালদার মৃত্যুবরণ করায় চেয়ারম্যান পদটি শূন্য হয়।
জেবি